Wap4 Dollar

শনিবার, ১৯ মার্চ, ২০১৬

কীভাবে নিবন্ধন ও তৈরী করতে হয় ব্লগার (ব্লগস্পট) ব্লগ?

আজ আমরা শিখব ব্লগার ডট কম (blogger.com)-এ কীভাবে একটি ব্লগ নিবন্ধন ও তৈরী করতে হয়। ব্লগারে ব্লগিং শুরু করার প্রথম ধাপ হচ্ছে এটি। খুবই সহজ একটি প্রক্রিয়া সহজভাবে স্ক্রিনশট সহ বোঝানোর চেষ্টা করা হয়েছে এই পোস্টে। আসুন শুরু করা যাক।

ব্লগার ডট কম - এ ব্লগের ঠিকানা নিবন্ধন ও ব্লগ তৈরী

আগের পোস্টে আমরা জানার চেষ্টা করেছি, কেন ব্লগার বেছে নেব ব্লগিং-এর জন্য, কাদের জন্য ব্লগারই সেরা প্ল্যাটফর্ম, ইত্যাদি বিষয়াদি। আশা করছি পড়েছেন। এবার আজকের বিষয় শুরু করা যাক।

ব্লগার (ব্লগস্পট) - এ ব্লগ বা ওয়েবসাইট তৈরীর প্রথম কাজ হচ্ছে, আপনার ব্লগের জন্য একটি কাঙ্খিত শিরোনাম ও ঠিকানা নিবন্ধন করা। যেমন : এই ব্লগের শিরোনাম বা টাইটেল হচ্ছে - বাংলায় ব্লগস্পট ব্লগিং, ঠিকানা হচ্ছে - http://bloggertricksinbangla.blogspot.com। ঠিক তেমনি আপনার ব্লগের জন্য একটি নাম নিবন্ধন করতে হবে। সেটা কীভাবে? সেটাই ধাপে ধাপে আলোচনা করব আমরা এখন। 

  • প্রথমে http://blogger.com - এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য দরকার একটি জিমেইল আইডি, আর কিছু নয়। আশা করছি, আপনার একটি জিমেইল আইডি আছে। এবার সাইন-ইন করুন সেই জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে। এরপর আপনি নতুন ব্লগার হোম-এ প্রবেশ করবেন। 
  • এবার নীচের চিত্রে কালো বৃত্ত দিয়ে চিহ্নিত New Blog - এ ক্লিক করুন। নতুন পপ-আপ পেইজ খুলবে, যেখানে আপনি ব্লগের শিরোনাম, ঠিকানা ও রেডিমেড টেমপ্লেট/থিম বেছে নিতে পারবেন। (বিঃদ্রঃ চিত্রে আমার ক্ষেত্রে এই ব্লগের বিস্তারিত দেখাচ্ছে। কিন্তু আপনি যদি নতুন হন, তাহলে কিছুই থাকবে না। নিবন্ধন শেষ হলে থাকবে।)